ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ 
  • সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

    সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হুঁশিয়ারি জানিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হলে সারা দেশে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

    শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

    পোস্টে বলা হয়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে এক ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

    অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

    এর আগে রাত ৮টা ৩৩ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে সংগঠনটি জানায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন যে, ওসিকে হুমকি দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ বিভিন্ন অস্পষ্ট ও অযৌক্তিক অভিযোগে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

    ওই পোস্টে আরও বলা হয়, মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

    জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

    এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ