ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • সব ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ

    সব ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে।

    সার্কুলারে বলা হয়েছে, অনেক ব্যাংকে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যসম্মত ও নারীবান্ধব ওয়াশরুম না থাকায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকে সেবা নিতে আসা নারীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি দূর করতে ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নিশ্চিত করা প্রয়োজন।

    বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, যেসব ব্যাংকে বিদ্যমান ওয়াশরুমের সংস্কার প্রয়োজন অথবা পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ঘাটতি রয়েছে, সেসব ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার মাধ্যমে ব্যাংকিং খাতে কর্মপরিবেশ উন্নয়ন এবং নারীবান্ধব সেবা ব্যবস্থাকে আরও জোরদার করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ