ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সাংবাদিক সাগরের পিতার দাফন সম্পন্ন, বরিশাল প্রেসক্লাবের শোক

    সাংবাদিক সাগরের পিতার দাফন সম্পন্ন, বরিশাল প্রেসক্লাবের শোক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক  ও বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য ‍এবং বরিশ‍াল ফটো সাংবাদিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন সাগরের পিতা মো. সোহরাব হাওলাদারের দাফন সম্পন্ন হয়েছে। 

    রোববার (১৮ জানুয়ারি) বাদ জোহর নগরীর পলাশপুর হযরত শাহজালাল (র:) মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পলাশপুর মুসলিম কাজীর গোরস্থানে তাকে দাফন করা হয়।

    এর আগে রোববার সকাল ৮ টায় ১নম্বর পলাশপুর এলাকার নিজ বাসভবনে মো. সোহরাব হাওলাদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

    এদিকে সাংবাদিক সাগরের বাবার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ কার্যনির্বাহী সংসদ এবং সদস্য, সহযোগী সদস্যবৃন্দ।

    তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ