ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করীম ঝালকাঠিতে কাস্টিং হয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট, চলছে গণনা মঠবাড়িয়ায় ভোট দিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ  ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা উজিরপুরে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা, আটক ৩ মুলাদীতে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক  ভোলায় ককটেল ফাটিয়ে ব্যালট ছিনতাই, দেড় ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু
  • বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করীম

    বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সিটি করপোরেশন ও সদর) আসনে অনেকটা সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। এ পর্যন্ত পাওয়া ফলাফল পাওয়া গেছে ২৬টি কেন্দ্রের। এতে দেখা যায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার এগিয়ে আছেন।


    অপরদিকে পিছিয়ে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম। 

    এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বে ১১দলীয় জোটে ছিল ইসলামী আন্দোলন।  চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে আগে তারা জোট থেকে বেরিয়ে যায়।  তবে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা হিসেবে ফয়জুল করীমের সম্মানে তার আসনে (বরিশাল-৫) প্রার্থী প্রত্যাহার করে নেয় জামায়াত। এ কারণে এখানে দাঁড়িপাল্লা প্রতীক ছিল না।

    বরিশাল-৫ আসনে ২৬টি কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে (বেসরকারি) এগিয়ে আছেন বিএনপির সরোয়ার। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়জুল করীম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৯২৫ ভোট।

    আর তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনীষা চক্রবর্তী। তিনি মই প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬২২ ভোট।

    এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। বেসরকারিভাবে ফলাফলে এ তথ্য জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ