ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

     ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। মঙ্গলবার (৩১মার্চ) রাত আড়াইটার দিকে ধামুরা বাজার বন্দরের পূর্ব পাড়  বাসস্ট্যান্ডের সম্মুখে ব্যবসাপ্রতিষ্ঠানে ‍এ আগুন লাগে। 

    আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। এরপর স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে পল্টি ফিড, স্টীল, ফার্নিচার, সেনেটারী, টাইলস্, ফিস ফিডের দোকানসহ ৮ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়। 

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণ করে। সকাল ৯টায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা পরিদর্শন করে ক্ষতিগ্রন্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ও আর্থিক সহযোগীতা করার প্রত্যায় ব্যক্ত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ