ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • আড়াই লাখ টাকায় বিক্রি হলো ২৫ মনের  ‘দানব খটক মাছ’

    আড়াই লাখ টাকায় বিক্রি হলো ২৫ মনের  ‘দানব খটক মাছ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয় ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে।

     মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস বন্দরে মাছটি নিমালে আড়াই লাখ টাকায় বিক্রি করেন জেলেরা। 

    স্থানীয় জেলেরা জানান,  বঙ্গোপসাগর থেকে কাঁঠালিয়া উপজেলাটি মাত্র ৬০ কিলোমিটার নিকটবর্তী। এখানকার অনেকে জেলেই বঙ্গোপসাগরে নিয়মিতভাবে মাছ ধরতে যান। এমন একটি দল মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস বন্দরে আসেন। মাছটির ওজন আনুমানিক ২৫ মন। পরে এটি নিলামে ওঠালে আমুয়ার মাছের আড়ৎদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় কিনে নেন।

    পরে এই দানবদেহী মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিন চালিত ভ্যানে উঠিয়ে পিরোজপুর জেলার পারেরহাট মৎস বন্দরে নিয়ে যান আব্দুল হাই।

    মাছের আড়ৎদার আব্দুল হাই বলেন, কাঁঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যপক কৌতুহল সৃষ্টি হয়। মাছটি ভাগ করে বিক্রি করা হবে বলেও জানান তিনি।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ