ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ মে মাসেই ১৫০ ডলার ছাড়াতে পারে তেলের দাম, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী পিরোজপুরে ২৪ বছরেরও মিলেনি যুবকের পিতৃপরিচয়ের স্বীকৃতি! প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন কর্মসূচি হামলা করে পণ্ডের চেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল চান ডা. মনীষা নিজ প্রতিষ্ঠানের নারী অধ্যাপকের সাথে জহিরের অনৈতিক সম্পর্ক ফাঁস প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রণয় ভার্মার সাক্ষাৎকার বরিশালসহ দেশের সব বিভাগে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা বরিশালের চরবাড়িয়া ইউপি ভবন এখন মাদকসেবীদের মিলনমেলা!
  • ঝালকাঠিতে মামলাবাজ ব্যক্তির কারনে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা

    প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন কর্মসূচি হামলা করে পণ্ডের চেষ্টা

    প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন কর্মসূচি হামলা করে পণ্ডের চেষ্টা
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। (৬ এপ্রিল) সোমবার সকাল ১০টায় ওই এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয়দের অভিযোগ, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল লোক মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে। তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।

    এলাকাবাসী জানান, পশ্চিম আউরা গ্রামের তালতলা খালে বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা ও বন্যা মৌসুমে পানি ঢুকে শত শত একর ফসলি জমি, গাছপালা, মৎস্যসম্পদ এবং পানের বরজের ব্যাপক ক্ষতি হয়। পাশাপাশি অনেক বাড়িঘর প্লাবিত হয় এবং শিক্ষার্থী, নারী ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।

    দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার খালের তীরে প্রায় দুই কিলোমিটার বেরিবাঁধ নির্মাণকাজ শুরু করে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, মামলাবাজ হিসেবে পরিচিত লাভ করা সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন ওই নির্মাণকাজে বাধা প্রদান করায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।

    নির্মাণকাজ আবার চালুর দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করলেও কোনো কার্যকর ব্যবস্থা না পাওয়ায় তারা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা কৃষকদলের সভাপতি আবদুল মালেক তালুকদার, ব্যবসায়ী গোলাম রব্বানী মিলন, কলেজ ছাত্রী নাজমা আক্তার ও গৃহিণী মাসুমা বেগম। বক্তারা দ্রুত বেড়িবাঁধ নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ