ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত

    ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত
    নিহত পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সাগর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর হুমায়ুন কবির সাগরের (৩৭) মৃত্যু হয়েছে। 

    রবিবার দুপুরে বরিশাল-খুলনা আঞ্চলিক মহসিড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাগরের সঙ্গে থাকা ঝালকাঠির থাই ব্যবসায়ী মো. সোহেল গুরুতর আহত হয়।

    পুলিশ ও প্রর্তক্ষদর্শীরা জানায়, ঝালকাঠি পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও থাই ব্যবসায়ী সোহেল মোটরসাইকেলে করে বরিশাল থেকে ঝালকাঠি যাচ্ছিলেন। 

    নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুতর আহত হন। 

    স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউন্সিলর সাগরকে মৃত ঘোষণা করেন। গুরতর আহত সোহেলকে ভর্তি করা হয়। হুমায়ুন কবির সাগরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠি শহরে শোকের ছায়া নেমে আসে। 

    নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আলী আশ্রাফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও গুরুতর। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ