ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ আটক এক

     বরিশালে দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ আটক এক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রামের একটি ক্ষেত থেকে তাকে আটক করে পুলিশ।

    আটক মো. জামাল হোসেন ওই এলাকার মিনাজ উদ্দিন বেপারীর ছেলে এবং পেশায় একজন কৃষক।

    মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, কৌশলে অন্য ফসলের সঙ্গে গাঁজা গাছ লাগিয়েছিলেন জামাল হোসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
     
    তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ