ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উজিরপুরে প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

    উজিরপুরে প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলয় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উৎসব উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। 

    মঙ্গলবার সকাল ৮ টায় উজিরপুর বি.এন.খান ডিগ্রি কলেজ মাঠে শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্যে দিয়ে প্রভাত অনুষ্ঠান শুরু হয়। সকাল ৯ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, দিনব্যপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার প্রমুখ। 

    এছাড়া ৩ দিনব্যাপী বিএন খান ডিগ্রী কলেজ মাঠে মেলার আয়োজন করা হয়েছে। এসময় প্রধান অতিথি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।



    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ