ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন 

     গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‎বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও দি মুসলিম টাইমস'র পত্রিকার গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচীতে সাংবাদিক ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  অংশ নেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলম। সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া , খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা , উত্তম দাস , সদস্য কাজী আলামিন , সোলায়মান তুহিন, লিটন খান, আবু হানিফ, মোল্লা ফারুক, এ এস মামুন, গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান এবং উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাকিল মাহমুদ বাচ্চু। 

    সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য বি এম বেলাল। ‎‎বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া শুধু একটি ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। ‎

    বক্তারা আরও উল্লেখ করেন, অতীতে দেশে একাধিক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে রয়েছে। এতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। ‎সমাবেশে সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

    উল্লেখ , গত ১৪ এপ্রিল সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে  ০৯৬৩৮৫০৫৫৫৬ নম্বর মোবাইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে। এ সময় ওই ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সম্পাদক পরিচয়সহ বিভিন্ন পরিচয় দেন। সাংবাদিক জহির তার কাছে সুনিদৃষ্ট করে পরিচয় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি সরাসরি প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় বুধবার গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ