ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা
  • সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 

     সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন,আমাদের সচেতনতার কিছুটা ঘাটতির কারণে অসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে। এজন্য জন্য আমাদেরকে অতিরিক্ত সচেতন হওয়া দরকার।

    সোমবার সকাল ১০টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের লেখনি ও সংবাদ উপস্থাপনার মাধ্যমে পাঠক, দর্শক, শ্রোতাও দেশবাসীকে মরণঘাতী এ রোগটি সম্পর্কে সচেতন করবেন।

    একটা দায়িত্বশীল সরকার হিসেবে আমাদেরকে আমাদের শিশুদের পর্যাপ্ত চিকিৎসা সেবাসহ তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বরয়েছে। ফলেতাদের সুরক্ষায় আমাদের  সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন,  জেলা পুলিশ সুপারএ জেড এম মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর এ এলাহী, পরিবার পরিকল্পনা দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. আবুল কালাম,  বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ডা. মনিরুল আলম, বরিশাল বিভাগীয় নিউটেশন অফিসার ডা. শাহনাজ বেগম, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব।

    বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা এমন এক সময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি যখন আমাদের ক্ষমতা গ্রহণ করার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ফলে গোটা বিশ্ব এখন এক অর্থনৈতিক সংকটকাল অতিক্রম করছে।  দেশকে জ্বালানি আমদানি করে চলতে হয়। জ্বালানির উপর নির্ভর করে চলে দেশের বিদ্যুৎ উৎপাদন। দেশের কলকারখানাসহ অর্থনীতির চাকাকে সচল রাখতে হলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে হয়।

    আমাদের দেশে মাটির নিচে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত পতিত স্বৈরাচারী সরকারতা উত্তোলন করার কাজে কোন কর্মসূচি না নিয়ে নিজেদের স্বার্থে নীতি তৈরি করেছিল। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয়, তার সুদূরপ্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে জ্বালানি সংকট। এ সংকটের জন্য প্রধান অপরাধী বিগত স্বৈরাচারী সরকার। আমাদেরকে আমদানি নির্ভর করতে গিয়ে তারা রাষ্ট্রের অনেক বাড়তি টাকা খরচ করেছে। যেহেতু এটা আমদানি নির্ভর একটি নীতি সে কারণে এ এখাতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ