ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এসএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৯১১ জন

    এসএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৯১১ জন
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ৯১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে অসদুপায় অবলম্বনের দায়ে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের তথ্য পাওয়া যায়নি। 

    আজ মঙ্গলবার পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। 

    বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৬৫ হাজার ৪৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ৫৩৪ জন অংশ নেন। এদিন ভোলা জেলায় ২২০, বরগুনায় ৯৮, পটুয়াখালীতে ১৭০, পিরোজপুরে ১০৫, ঝালকাঠিতে ৭৩ ও বরিশালে ২৪৫ জন অনুপস্থিত ছিলেন।

    এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ছয় জেলায় এ বছর এসএসসি পরীক্ষায় ২১৬টি কেন্দ্রে ১ হাজার ৫১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন এবং ৪৩ হাজার ৮৮৭ জন ছাত্রী।

    বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ