ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

Motobad news

বরিশালে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশালে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায়  বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে ‍এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

প্রতিবেশ উন্নয়ন ফোরাম বরিশ‍ালের সদস্য সচিব এ্যাড সুভাষ দাসের সভাপত্বিতে আরোহীর নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, প্রতিবেশ উন্নয়ন ফোর‍ামের সদস্য সচিব এ্যাডভোকেট সুভাষ দাস, সদস্য  মো. আমিনুর রহমান খোকন, আকতারুল কবির ‍উপস্থিত ছিলেন। 

প্রতিবেশ উন্নয়ন ফোর‍ামের সদস্য শুভঙ্কর চক্রবর্তী বলেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে সংঘাতপূর্ণ অঞ্চল থেকে দূরে হলেও বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটি মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। বিশেষ করে পারস্য উপসাগরের অস্থিতিশীলতা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে সম্ভাব্য বিঘ্ন বাংলাদেশের জ্বালানি আমদানির ওপর সরাসরি হুমকি তৈরি করেছে।


বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশে ছাদে সৌরবিদ্যুৎ, সৌর সেচ ব্যবস্থা এবং বিকেন্দ্রীভূত জ্বালানি ব্যবস্থার বিশাল সম্ভাবনা রয়েছে, যা আমদানি নির্ভরতা কমিয়ে জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয় নিশ্চিত করতে পারে। নীতিগত সুপারিশ হিসেবে তারা নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির ওপর কর ও শুল্ক প্রত্যাহার, সৌরবিদ্যুৎ ব্যবহারে আর্থিক প্রণোদনা প্রদান, সরকারি প্রতিষ্ঠানে সৌর প্রকল্প সম্প্রসারণ এবং পরিচ্ছন্ন জ্বালানি অবকাঠামোতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ব্যবহার হ্রাসের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, এই রূপান্তর অবশ্যই অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য হতে হবে। একটি ন্যায্য জ্বালানি রূপান্তর যুবক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জ্বালানি মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা দেবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং একটি ন্যায্য ও দ্রুত নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে PRANTOJON, Forum on Ecology and Development-Barishal (FED-Barishal), Coastal Livelihood and Environmental Action Network (CLEAN) এবং Bangladesh Working Group on Ecology and Development (BWGED)।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন