ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • যোগদানে অনিশ্চয়তা

    লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

    লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদানের সুযোগ না পাওয়া প্রায় সাড়ে ১৪ হাজার প্রার্থী এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন।

    ঘোষিত কর্মসূচি অনুযায়ী- আগামী ২৬ এপ্রিল বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করবেন তারা।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা এ ঘোষণা দেন।

    সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর মেধা ও যোগ্যতার ভিত্তিতে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হলেও ফলাফল প্রকাশের দীর্ঘ সময় পার হয়ে গেছে। অথচ কর্তৃপক্ষ এখনো নিয়োগ বা পদায়নের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। উল্টো কর্তৃপক্ষের ‘প্রহসনমূলক’ প্রতিক্রিয়ায় তারা মানসিকভাবে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 


    প্রার্থীরা উল্লেখ করেন, গত ৮ ফেব্রুয়ারি গোয়েন্দা সংস্থা ও অধিদপ্তরের পুনঃতদন্ত সাপেক্ষে তাদের চূড়ান্ত সুপারিশ করা হয়। এরপর নিয়ম অনুযায়ী তারা সমস্ত কাগজপত্র জমা দেওয়া এবং মেডিকেল টেস্টও সম্পন্ন করেছেন। এমনকি যোগদানের আশায় অনেকেই তাদের আগের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, যার ফলে বর্তমানে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

    এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সারা দেশের সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে, বিগত সরকার এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে গেছেন। 

    বিবৃতিতে প্রার্থীরা অভিযোগ করেন, গত ২২ এপ্রিল বিভিন্ন সংবাদমাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক ধরনের ‘দোদুল্যমান’ অবস্থা পরিলক্ষিত হয়েছে। এর প্রতিবাদে প্রার্থীরা তাদের পূর্বঘোষিত ১০ দিনের আল্টিমেটাম প্রত্যাহার করে সরাসরি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

    ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল রোববার বেলা ১১টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সুশৃঙ্খলভাবে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে।

    পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

    গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়। অধিদপ্তর।


    খোঁজ নিয়ে জানা গেছে, যোগদানের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের গত ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের দেয়া স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ-প্রত্যয়ন ও ডোপ টেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়।


    এছাড়া ১ মার্চের মধ্যে পরিচিতি প্রতিপাদন ও সব ডকুমেন্টস যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব মূল সনদ (সব সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফরম (যথাযথভাবে পূরণকৃত), সিভিল সার্জনের দেয়া স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ-প্রত্যয়ন এবং ডোপটেস্ট রিপোর্ট ও প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সনদসহ) সশরীরে উপস্থিত হওয়ার জন্য বলা হয়। এসব নির্দেশনা অনুযায়ী কার্যক্রম শেষ। তারপরও চূড়ান্ত নিয়োগপত্র না পাওয়ায় প্রার্থীরা যোগদান করতে পারছেন না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ