ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

গুঠিয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন 

গুঠিয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সবার আগে বাংলাদেশ প্রধানমন্ত্রী বিশেষ অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচির অংশ হিসাবে  উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে দাসের হাট থেকে আনোয়ারা মেম্বারের বাড়ি হয়ে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স হয়ে পঞ্চগ্রাম বাজার পর্যন্ত ১০ কিলোমিটার জুড়ে ২ কোটি ৪৮ লাখ টাকা ত্রাণ মন্ত্রণালয়ের তহবিলের বরাদ্দকৃত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। 

শুক্রবার সকাল ১০টায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের সভাপতি মো. শাহাবুদ্দিন আকন সাবু, সংসদ সদস্যর ব্যাক্তিগত সহকারী ফয়জুল হক সুমন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. সোলায়মান হোসেন হাইয়ুম খান, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শরীফ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মানুষ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন