ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • বরিশালে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 

    বরিশালে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মাদকবিরোধী অভিযানে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ স্বামী স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়। 

    মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর ফরেস্টার বাড়ি বাদামতলা গলি আকসা ভিলার একটি ফ্লাটের ভাড়াটিয়া বাসা   থেকে তাদের আটক করা হয়।  

    আটককৃতরা হলেন, নগরীর  বগুড়া রোড মুন্সী গ্যারেজ এলাকার পীর সাহেবের বাড়ীর মতিউর রহমানের ছেলে  হানিফুর রহমান হৃদয় রিদু (৩২) ও তাঁর স্ত্রী  ফাবিহা মিনহা রেখা (২৬)। 

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম ফরেস্টার বাড়ি রোড বাদামতলা গলি আকসা ভিলা নামীয় তিন তলা বিশিষ্ট বিল্ডিংয়ের নীচ তলার উত্তর পাশ্বের দুই কক্ষ বিশিষ্ট ফ্লাটে অভিযান চালান। এসময় হানিফুর রহমান হৃদয় রিদু ও  ফাবিহা মিনহা রেখাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে কাগজের কার্টুনের মধ্যে জি-মরফিন ইনজেকশন ১০০ এ্যামপুল, ডায়াজিয়াম যার বাণিজ্যক নাম ইজিয়াম ইনজেকশন ১৫৫ এ্যামপুল, সিভিল ইনজেকশন ৪৫ এবং ফ্যানারেক্স ইনজেকশন ২৪০ এ্যামপুল উদ্ধার করা হয়। 

    আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ