ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩

    বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২৮৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

    বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৯৬৫ টাকাও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকায় অভিযান চালায় কাউনিয়া থানা পুলিশ। এসময় অঞ্জন মজুমদারের ছেলে দূর্জয় মজুমদার (১৯)কে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। 

    পরবর্তীতে দূর্জয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৭টার দিকে আমানতগঞ্জ নিউ ভাটিখানা রোড এলাকার সৈজদ্দিন হাওলাদারের ছেলে মো. রমজান হাওলাদার (২৪)কে ৪৩ পিস এবং শাহানা আক্তার (১৯) নামে এক তরুণীকে ১৯৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 

    স্থানীয়দের কাছে ‘কৃষ্ণসুন্দরী’ নামে পরিচিত শাহানার কাছ থেকেই উদ্ধার করা হয় সর্বাধিক ইয়াবা।

    কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, অভিযানের সময় শাহানার স্বামী শাহাদাত কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ