বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিমের বাবা আবদুল মজিদ আর নেই। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি.শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার কন্যা এবং একমাত্র পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, আত্মীয়-স্বজনসহ এলাকাজুড়ে।
মৃত্যুর খবর পেয়ে নগরীর নতুন বাজার এলাকায় ছাত্রদল নেতা তাসনিমের বাসায় ছুটে যান বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা মরহুমের মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে রোববার (১৭ মে) সকাল ৯টায় নগরীর নতুন বাজার এলাকায় মথুরানাথ পাবলিক স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নগরীর চৌমাথা মার্কাস মসজিদের গোরস্থানে মরহুমকে চির নিদ্রায় শায়িত করা হবে।
এইচকেআর