ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • এনসিপি থেকে পদত্যাগ করলেন ঝালকাঠির আহ্বায়ক মান্না

    এনসিপি থেকে পদত্যাগ করলেন ঝালকাঠির আহ্বায়ক মান্না
    মাঈনুল ইসলাম মান্না। ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মাঈনুল ইসলাম মান্না। ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যা উল্লেখ করে তিনি কেন্দ্রীয় কমিটির কাছে এ পদত্যাগপত্র পাঠান।

    পদত্যাগ জমা দেয়ার তারিখ ২৩ মে উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি নিজের ফেসবুকে ৩১ মে পোস্ট করেন মান্না। কেন্দ্রীয় কমিটির কাছে দেয়া পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণবশত আমি ঝালকাঠি জেলার আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করতে ইচ্ছুক। আমি সর্বদা দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করি।


    বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে মাঈনুল ইসলাম মান্না বলেন,  একদমই ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। আমি আসলে একজন বিপ্লবী। আর বিপ্লবীদের রাজনৈতিক পদ থাকতে নেই। আমি এনসিপিকে ঝালকাঠিতে একটি শক্তিশালী অবস্থানে আনতে চেয়েছি এবং সেটা সফল হয়েছি। এখন আর আমার দলীয় পদে থাকার প্রয়োজন নেই। আমরা দল থেকে এমপি পেয়েছি, এ জেলায় দলের একটি শক্তিশালী সাংগঠনিক অবস্থানও তৈরি হয়েছে। তাই এখন আমি ছুটি চাচ্ছি।

    কোনো প্রকার রাজনৈতিক চাপ, আন্তদ্বন্দ্ব কিংবা মান অভিমান রয়েছে কিনা জানতে চাইলে মান্না বলেন, সেরকম কোনো বিষয় নেই, রাজনীতিক পদ-পদবীমুক্ত থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ