ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে ডিম নিক্ষেপ-হামলা এল নিনোর ছোঁয়ায় ভাঙবে বিরূপ আবহাওয়ার রেকর্ড, বাড়তে পারে খাদ্যের দাম গ্রাহক ও পাইকারি পর্যায়ে দাম বাড়লো বিদ্যুতের  বরিশালে প্রায় দুই লাখ টাকা, ২৫৮ পিস ইয়াবাসহ আটক ৩  কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  উজিরপুরে ঈদুল আজহার শুভেচ্ছা ব্যানারে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যর ছবি কেটে ফেলেছে দুর্বৃত্তরা  আমতলীতে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুইজনের মৃত্যু নান্না বিরিয়ানি হাউজে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
  • গ্রাহক ও পাইকারি পর্যায়ে দাম বাড়লো বিদ্যুতের 

    গ্রাহক ও পাইকারি পর্যায়ে দাম বাড়লো বিদ্যুতের 
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ আর পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। 

    গ্রাহক পর্যায়ে প্রতি কিলোওয়াটে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি কিলোওয়াটে ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

    বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    এর আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

    প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির আবেদন করেছিল।

    তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

    এর আগে সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ