ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিভাগ পরিবর্তন বহাল প্রশ্নে রুল

    ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিভাগ পরিবর্তন বহাল প্রশ্নে রুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিভাগ পরিবর্তন কেন বহাল রাখা হবে না এবং পরীক্ষার্থীদের আবেদন নিষ্পত্তি করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ পরীক্ষার আয়োজক কমিটিসহ ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

    বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট বহাল চেয়ে রাকিব হোসেন, রিয়াজ আহমেদ, সাদিয়া আফরিন ও সাজ্জাদ হোসেনের করা রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি ব্যারিস্টার অনিক আর হক। সঙ্গে ছিলেন মো. সাইফুল ইসলাম সোহেল ও ব্যারিস্টার মাহবুবুর রহমান কিশোর।

    রিট আবেদনে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল, সিলেকশন বাতিল এবং ভর্তি আবেদন যোগ্যতায় পূর্বের জিপিএ বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়।

    এর আগে ৩ দফা দাবিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। তারা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। দীর্ঘ আন্দোলনের পরও শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় এ রিট আবেদন দাখিল করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ