ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • বিদেশযাত্রীদের জন্য চালু থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট 

    বিদেশযাত্রীদের জন্য চালু থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস সংক্রমণরোধে দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকলেও বিদেশগামী এবং ফেরত আসা যাত্রীদের জন্য চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

    তবে ওই ফ্লাইটে চড়তে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। 

    বিমান বাংলাদেশের বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের আওতায় কঠোর লকডাউনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটের নিয়মিত ফ্লাইট বাতিল ঘোষণা করছে। 

    তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহণের জন্য ঢাকা হতে চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটসমূহে শুধুমাত্র বিমানের টিকিটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরা শুধু যাতায়াতের সুযোগ পাবেন। 

    বিমান জানিয়েছে, ১ জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাতিলকৃত ফ্লাইটসমূহের টিকিটধারী যাত্রীরা বিদ্যমান টিকেটের মাধ্যমে কোনও প্রকার অতিরিক্ত চার্জ প্রদান করা ছাড়াই পরবর্তীতে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন। 

    বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্যের জন্য বিমানের  কল সেন্টার: ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এ যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে বিমান ওয়েব সাইটঃww w.biman-airlines.com ফেইসবুক: https:/www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour এ-ও আপডেট তথ্য থাকছে বলে জানানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ