ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

    বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৩ জুলাই বরিশাল আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি।

    আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।  এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।

    প্রস্তুতি সভা থেকে জানানো হয় আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে সেনাবাহীনির মহড়ায় উপস্থিত হবেন। এছাড়া বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন, বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে সাংগঠনিক সভাসহ আরও একটি মতবিনিময় সভা করার কথা রয়েছে। 

    তার এই সফরকে ঘিরে মহানগর বিএনপিসহ বিএনপির সকল অঙ্গসহযোগী সংগঠন প্রস্তুতি নিচ্ছে। এসময় বরিশালের উন্নয়নসহ বিভিন্ন দাবির বিষয়টিও তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ