ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ 
  • বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত   

    বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত    
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বরিশালে প্রথমবার এসে নৌকা ভ্রমণ ও ভাসমান বাজার ঘুরে দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেছেন, বরিশাল খুব সুন্দর জায়গা। নৌকা ভ্রমণ তাঁর ভীষণ পছন্দের।

    রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। নগরের কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এটা বরিশালে আমার প্রথমবার। বরিশাল খুব সুন্দর। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। ঢাকা থেকে এসে আমি ভাসমান বাজার ভ্রমণ করেছি। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে।

    বরিশাল শহরের সৌন্দর্যের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, শহরটি খুবই সুন্দর। বরিশালের মানুষের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন।

    অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ। মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসায় তাঁরা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত ভবিষ্যতেও বারবার বরিশালে আসবেন।

    পরে সাংবাদিকদের সাথে একান্ত আলাপে মন্ত্রী আরও বলেন, বরিশালের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা এক থাকলে বরিশালের কোনো উন্নয়নকাজ থমকে যাবে না। 

    তিনি বলেন, ভবিষ্যতে আরও নৌবিহারের আয়োজন করা হবে। এসব আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে আসা হবে। নৌবিহারের মাধ্যমে বরিশালের উন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরা এবং তা আদায় করে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

    তথ্যমন্ত্রী আরও বলেন, আশা করা যায়, ভবিষ্যতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও বরিশালে আসবেন। তাই বরিশালের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই একসঙ্গে থাকলেই বরিশাল উন্নত হবে।

    অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ