ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেফতার ৬ বিসিসিতে মশক নিধনে বরাদ্দ বাড়লেও কমছে না মশার উপদ্রব বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের ‘ঘরবাড়ি’ যেন জেলহাজত! বরিশাল নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২   আমতলীতে সড়ক ধসে মাছের ঘেরে  বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন

    শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে সব ধরনের অধিকার ভোগ করবেন। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে।

    মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান এসব কথা বলেন। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন বিচারালয়ে আসবেন, আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন। পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন। পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব।

    জাহেদ উর রহমান বলেন, আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। এটা ভবিষ্যতেও হতে দেবো না, কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না।

    তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে।

    ক্রিকেটার সাকিব আল হাসানের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বীভৎস অপরাধীরও তার নাগরিক অধিকার যা যা পাওয়ার, সাংবিধানিক অধিকার যা যা পাওয়ার, সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক, তারা পাবেন। এটা নিশ্চিত। 

    সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে কি না- সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, সাকিব দেশে ফিরলে তাকে নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলা আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতে পারবেন।

    তবে সাকিবের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ভালো খেলোয়াড় হতে পারেন। কিন্তু উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সঙ্গে একাত্ম হন এবং এখনো একাত্ম থাকেন।

    তারপরও সাকিব কিংবা শেখ হাসিনা, যে-ই হোন না কেন, দেশে ফিরে আইন ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে তাদের অধিকার নিশ্চিত করা হবে বলে স্পষ্ট করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ