ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • করোনায় আরো ১৩২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮৩

    করোনায় আরো ১৩২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে নতুন করে আরো শনাক্ত হয়েছেন আরো ৮৪৮৩ জন।

    আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৩৮৫ জনের। পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩২ জনের মধ্যে ৩৫ জনই খুলনার। এ ছাড়া ঢাকায় ৩০, চট্টগ্রামে ২৪, রাজশাহীতে ২৪, বরিশালে ২, সিলেটে ২, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়াদের মধ্যে ৮১ জন পুরুষ এবং ৫১ জন নারী। এদের মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৪ হাজার ৭৭৮ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৪৯৬ জন এবং নারী ৪ হাজার ২৮২ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ