ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম

    বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের বর্তমানে যে ইউনিফর্ম রয়েছে তা পরিবর্তন করে নতুন ইউনিফর্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে নতুন ইউনিফর্মের কয়েকটি রঙ ও মানের ট্রায়াল চলছে। প্রায় মাস খানেক ট্রায়ালের পর মতামতের ভিত্তিতে চূড়ান্ত ইউনিফর্মে বেছে নেওয়া হতে পারে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, এক রঙের ইউনিফর্মের পরিবর্তে মিশ্র রঙের ইউনিফর্ম হতে পারে। একসঙ্গে পুলিশের সব ইউনিটের ইউনিফর্মের রঙ একই হবে। বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন নিয়মমাফিক কাজ। কয়েক বছর পরপরই ইউনিফর্মে বিভিন্ন পরিবর্তন আনা হয়। আবহাওয়ার ও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ২০০৪ এবং ২০০৯ সালে পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়। এবার ধারাবাহিকতায় পরিবর্তন আনা হচ্ছে।

    জানা গেছে, নতুন ইউনিফর্মে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে কাপড়ের মান। সেক্ষেত্রে উন্নত বিশ্বের ১০-১৫টি দেশের পুলিশের ইউনিফর্ম বিশ্লেষণ করেছে বাংলাদেশ। এসব দেশের পুলিশের কাপড়ের মান বিবেচনায় রেখেই নতুন ইউনিফর্মের মান নির্ধারণ করা হচ্ছে। নতুন ইউনিফর্মে হাফ ও ফুলহাতা শার্টের ব্যবস্থা থাকছে। এক্ষেত্রে গরমকালে হবে হাফ হাতা শার্ট, শীতকালে ফুলহাতা শার্ট।

    ইউনিফর্মে মিশ্র রঙের বিষয়ে জানা গেছে, দেশের বিভিন্ন সময় অপরাধীরা মেট্রোপলিটন ও জেলা পুলিশের ইউনিফর্ম সহজে নকল করে পুলিশ পরিচয় দিয়ে নানা অপরাধ করে থাকে। ইউনিফর্মে মিশ্র রঙের হলে অপরাধীরা সহজেই ইউনিফর্ম নকল করতে পারবে না।

    পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারি মহাপরিদর্শক (মিডিয়া অ্যন্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা বলেন, ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে ট্রায়াল চলছে। ট্রায়াল শেষে চূড়ান্ত সিদ্ধান্ত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ