ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • বাজেটের ওপর সমাপনী অধিবেশন শুরু

    বাজেটের ওপর সমাপনী অধিবেশন শুরু
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই দিন বিরতির পর করোনা পরিস্থিতির মধ্যে চলা জাতীয় সংসদের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ শনিবার (৩ জুলাই) সকাল ১১টায় শুরু হয় সমাপনী দিনের বৈঠক।

    সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ সমাপনী দিনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক 'জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১' ও 'গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল-২০২১'  নামে দুটি উত্থাপন করবেন। এছাড়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উত্থাপিত 'বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১' পাস হওয়ার কথা রয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শেষ হবে।

    করোনা পরিস্থিতির কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গত ২ জুন শুরু হওয়া সংসদের অধিবেশনে ৩ জুন বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর দুই দিনের আলোচনা শেষে ৭ জুন সম্পুরক বাজেট পাস এবং ১৪ জুন থেকে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হয়।

    প্রায় ২০ ঘন্টা আলোচনা শেষে গত ৩০ জুন বাজেট পাস হয়। ১২ কার্যদিবস শেষে অধিবেশন শেষ হবে। করোনা মহামারির কারণে গত বছর মাত্র ৯ কার্যদিবস চলে বাজেট অধিবেশন, যা বাংলাদেশের ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ