ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল পাস

    চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল পাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে পাস হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’। আজ শনিবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এই বিল সংসদে অনুমোদনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। 

    এর আগে, স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন। গত ৪ এপ্রিল বিলটি সংসদে তোলেন হাছান মাহমুদ। পরে বিলটি ৪৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

    তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন, পেশাগত কাজ করতে অক্ষম, অসমর্থ ও অস্বচ্ছল, অসুস্থ শিল্পীদের সহায়তা দিতে ও তাদের কল্যাণের জন্য একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। কোনো চলচ্চিত্র শিল্পী মারা গেলে তার পরিবারের সদস্যরাও যাতে সহায়তা পায় বিলে সে ব্যবস্থার কথাও বলা আছে।

    এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে বলেন,‘সব কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শিল্পীদের প্রতি উনার যে ভালোবাসা আছে, উনি যে শিল্পীদের নিয়ে ভাবেন তার প্রমাণ এই কল্যাণ ট্রাস্ট।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ