ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • আড়াই মাস পর বেনাপোল দিয়ে  শুরু হল অক্সিজেন আমদানি

    আড়াই মাস পর বেনাপোল দিয়ে  শুরু হল অক্সিজেন আমদানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত থেকে অক্সিজেন রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দীর্ঘ আড়াই মাস পর আবারও শুরু হয়েছে অক্সিজেন আমদানি। ভারতে করোনা চিকিৎসা খাতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় চলতি বছরের ২২ এপ্রিল ভারত সরকার বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছিল। আজ সোমবার বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, গত দুই দিনে ভারত থেকে ১৯০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। অক্সিজেন আমদানিকারক লিন্ডা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান। অক্সিজেন ছাড় করাতে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সারথি এন্টারপ্রাইজ।

    লিন্ডা বাংলাদেশ ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেডের প্রতিনিধি জিল্লুর রহমান বলেন, ২১ এপ্রিলের পরে তাদের কোম্পানির কোন অক্সিজেন দেশে প্রবেশ করেনি। ভারতে অক্সিজেন সংকট থাকার কারণে সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে অক্সিজেন সরবরাহ করা বন্ধ রাখেন। এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় আবার ভারতীয় সরকার অক্সিজেন রপ্তানিতে সম্মতি দিয়েছে। গত দুই দিনে কোম্পানির ১৯০ মেট্রিক টন অক্সিজেন বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে এ কোম্পানির অক্সিজেন বাংলাদেশে আসবে।

    অক্সিজেন চালান কাস্টমস ছাড়করণের দায়িত্বে থাকা বেনাপোলের সারথি এন্টারপ্রাইজের মালিক মতিয়ার রহমান বলেন, গত কয়েক মাস ধরে ভারতে নতুন ধরনের করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। এমনকি ভারতে অক্সিজেনের চরম সংকট তৈরি হয়। যে কারণে রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখে। ভারতে করোনা পরিস্থিতি একটু উন্নতি হওয়ায় সরবরাহ প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশ অক্সিজেন সরবরাহ করা শুরু করে। এই মুহূর্তে বাংলাদেশেও করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এর ফলে বাংলাদেশেও প্রতিনিয়ত অক্সিজেনের চাহিদা বেড়েই চলেছে। যে কারণে জরুরি পণ্য সরবরাহের তালিকায় থাকায় দ্রুত কাস্টমসের কার্যাবলী সম্পাদন করে অক্সিজেনের চালানটি দ্রুত খালাস করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে পৌঁছানো হবে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে দেশের করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন অক্সিজেনের চাহিদা গিয়ে দাঁড়ায় ৩০০ থেকে ৫০০ টন। তবে ভারত অক্সিজেন সরবরাহ বন্ধ করলেও দেশে উৎপাদিত অক্সিজেন দিয়ে চাহিদা মেটানো হচ্ছিল। বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, নিষেধাজ্ঞার কারণে এতদিন ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ ছিল। করোনাকালীন এ সময়ে চিকিৎসা খাতে ব্যবহৃত জরুরি অক্সিজেন যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস করতে পারেন তাই সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ