ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • আমতলীতে দোলনার রশিতে শিশুর মৃত্যু

    আমতলীতে দোলনার রশিতে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দোলনা বানাতে গিয়ে গলায় প্লাস্টিকের রশি আটকে ৭বছরের শিশু কন্যা আমেনা আক্তারের মৃত্যু হয়েছে। পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। মর্মান্তিক এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে। 

    জানাগেছে, উপজেলার চাওড়া লোদা গ্রামের হেলাল মাতুব্বরের শিশু কন্যা আমেনা তিন বছরের ছোট ভাই রবিউলের জন্য রান্না ঘরের আড়ার সাথে দোলনা বানাচ্ছিল। এমন মুহূর্তে প্লাস্টিকের রশি আমেনার গলায় আটকে যায়। ওই সময়ে ঘরে বাবা হেলাল মাতুব্বর রিকসা চালাতে এবং মা কাজল রেখা অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করছিলেন। বোনকে ঝুলতে দেখে শিশুপুত্র বরিউল কান্নাকাটি করছিল। শিশু রবিউলের কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশু আমেনার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশু কন্যার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু কন্যাকে হারিয়ে পাগলপ্রায় বাবা ও মা।

    শিশু কন্যার চাচা শহীদুল গাজী বলেন, ভাইয়ের জন্য দোলনা বানাতে গিয়ে শিশু আমেরা রশির সাথে আটকে মারা গেছে।

    আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, শিশু কন্যা আমেনা ছোট ভাইয়ের জন্য দোলনা বানাতে গিয়ে গলায় রশি আটকে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ