ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
  • ১২ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস দাবি পোশাক শ্রমিকদের

    ১২ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস দাবি পোশাক শ্রমিকদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১২ জুলাইয়ের মধ্যে আসন্ন ঈদের বোনাস, জুন মাসসহ সকল বকেয়া মজুরি পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শুক্রবার এক সংবাদ বিজ্ঞিপ্ততে্এই দাবির কথা জানায় সংগঠনটি।

    টিইউসির সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রমিকনেতা ইকবাল হোসেনের পাঠানো এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঈদের ছুটির পূর্বে জুলাই মাসের অর্ধেক বেতন এবং একই সঙ্গে ঈদে শ্রমিকদের প্রাপ্য ছুটি কোন অবস্থাতেই যেন কর্তন না করা হয়।

    তারা বলেন, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ জনজীবনে চরম বিপর্যয় সৃষ্টি করেছে। সারা দেশে কঠোর বিধিনিষেধ এবং সাধারণ ছুটি চলছে। এমন প্রতিকূল সময়েও গার্মেন্ট শ্রমিকরা জীবনের ঝুঁকি মাথায় নিয়ে উৎপাদন কাজ অব্যাহত রাখতে বাধ্য হচ্ছে। কোথাও শ্রমিকদের যাতায়াতের জন্য কোন সুব্যবস্থা করা হয়নি। শ্রমিকদের ঝুঁকি ভাতা প্রদানের দাবি সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছে।
     
    বিবৃতিতে আরো বলা হয়.বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস এবং সকল বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে এবং এবার ঈদ মাসের শেষে হওয়ায় চলতি মাসের অর্ধেক বেতন ঈদের পূর্বে পরিশোধে এখনই সরকার ও দায়িত্বশীল প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

    শ্রমিকদের প্রাপ্য ঈদের ছুটি কর্তন করার কোন ধরনের পায়তারা সহ্য করা হবে না উল্লেখ করে বলা হয়, ইতোমধ্যে কারখানা সমূহে ঈদের ছুটির ক্ষতিপূরণ হিসেবে শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে জেনারেল ডিউটি করিয়ে নেয়া হয়েছে। তাই কোন অযুহাতেই যেন শ্রমিকদের প্রাপ্য ছুটি কাটার চেষ্টা না করা । এই জন্য কোন ধরনের শ্রমিক অসন্তোষ হলে তার পরিণতির দায়দায়িত্ব মালিকদের বহন করতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ