ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
  • 'আগস্ট মাসের শুরুতেই ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা দেশে আসবে'

    'আগস্ট মাসের শুরুতেই ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা দেশে আসবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী আগস্ট মাসের শুরুতে কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের ৬০ লাখ ডোজ করোনার টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টার পরিদর্শন শেষে তিনি এ কথা জানিয়েছেন।

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আল্লাহর রহমতে, দেশে টিকার সমস্যার সমাধান হয়ে গেছে। ইতোমধ্যে কোভ্যাক্সের আওতায় ৪৫ লাখ টিকা এসেছে। গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে নিশ্চিত করেছে আগস্টের শুরুতেই ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে।

    স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে চীনের সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছাবে। আমরা আশা করছি, আগামী দেড় মাসের মধ্যে এক থেকে দেড় কোটি ডোজ টিকা আমাদের হাতে থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ