ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • করোনা পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার শঙ্কা রয়েছে : ওবায়দুল কাদের

    করোনা পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার শঙ্কা রয়েছে : ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের করোনা (কোভিড-১৯) পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

    আজ শনিবার বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড় যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এই শঙ্কা প্রকাশ করে তিনি। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন।

    করোনা সংকটের ভয়াবহতা উপলব্ধি করে সবাইকে সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিশ্ব এখন করোনাবিরোধী লড়াইয়ে অবতীর্ণ। জগতের সমৃদ্ধ দেশগুলোও করোনার অভিঘাত মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সংক্রমণ ও মৃত্যু হার উচ্চমাত্রা পেয়েছে। চলমান ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলে আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় মানুষের জীবন ও জীবিকার সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অসহায় খেটে খাওয়া মানুষের সুরক্ষা এবং সংক্রমণ রোধ এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ চ্যালেঞ্জিং কাজে সরকারের প্রচেষ্টা তখনই সফল হবে যদি সবাই সংকটের ভয়াবহতা উপলব্ধি করে এবং সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করে।’

    উল্লেখ্য, দেশে গত একদিনে করোনায় ২১২ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত একদিনের হিসাবে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৪ জনে। একইসঙ্গে গত একদিতে দেশে করোনা শনাক্ত হন ১১ হাজার ৩২৪ জন। ফলে দেশে করোনায় শনাক্তের সংখ্যা ১০ লাখ ৫৪৩ জন। শুক্রবার এ তথ্য জানানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ