ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন  কার্যক্রম নেই, তবু বেতন পাচ্ছেন দারুল আরকামের শিক্ষকরা
  • নলছিটিতে ৩৩টি বাবুই পাখি পুড়িয়ে মারা সেই বৃদ্ধ ক্ষমা চাইলেন

    নলছিটিতে ৩৩টি বাবুই পাখি পুড়িয়ে মারা সেই বৃদ্ধ ক্ষমা চাইলেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামে ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগে উঠেছে ওই গ্রামের দিনমজুর জালাল সিকদার (৬০) বিরুদ্ধে। পরে ওই ছানাগুলোকে মেরে ফেলার দায় স্বীকার করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। গতকাল শনিবার (১০ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে বসে সকলের কাছে ক্ষমা চান তিনি।

    এসময় জালাল সিকদার গণমাধ্যমকে বলেন, ‘বাবুই পাখির বাচ্চা মেরে ফেলা যে আইনগত অপরাধ, তা আমি জানতাম না। এমন অপরাধ আর জীবনে কখনো করবো না।’ এই বলে তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এমন কাজ আর কোনও দিন করবেন না বলেও প্রতিশ্রুতি দেন।

    এর আগে, ঝালকাঠিতে ক্ষেতের ধান খাওয়ার কারণে শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মারার ঘটনা ঘটে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ