ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
  • জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিয়ে নতুন নির্দেশনা

    জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিয়ে নতুন নির্দেশনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৮ জুলাই শুরু করে ১২ জুলাইয়ের মধ্যে কোভিড সংক্রান্ত নিবন্ধনের জন্য তথ্য পাঠাতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে ৫ লাখ শিক্ষার্থী নিবন্ধনের জন্য তথ্য পাঠিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিষ্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন।

    ২৯ লাখ ৯৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ শিক্ষার্থী তথ্য পাঠিয়েছে। সে হিসাবে এখনো তথ্য পাঠায়নি ২৫ লাখের মতো শিক্ষার্থী। এ কারণে ১৯ জুলাই পর্যন্ত সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


    রেজিষ্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন জানান, শিক্ষার্থীদের বেশিরভাগই গ্রামে থাকে। নেটওয়ার্ক দুর্বলতার কারণে অনেক শিক্ষার্থী তথ্য পাঠাতে পারেনি। এছাড়া তথ্য ফরমটিও অনেকে বুঝতে পারছে না। এ কারণে সব শিক্ষার্থী এখনো তথ্য দিতে পারেনি। তাই শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি বিবেচনা করে সময় আরও বাড়ানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


    বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর সংক্রমণ রোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা সংক্রান্ত তথ্য পাঠানোর জন্য ৮ জুলাই নোটিশ প্রকাশ করা হয়।

    সময় বৃদ্ধি করে মঙ্গলবার নোটিশে বলা হয়, ১৯ জুলাইয়ের মধ্যে http://103.113.200.29/student_covidinfo/- এই লিংকে প্রবেশ করে তথ্যছক পূরণ করে জমা দিতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ