ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
  • ১৯ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস

    ১৯ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোরবানির ঈদ উপলক্ষে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে গার্মেন্টসসহ সব শিল্প-কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।একইসঙ্গে ঈদের ছুটিতে শ্রমিকদের কর্মস্থলে থাকার কথাও জানান তিনি।

    মঙ্গলবার (১৩ জুলাই) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে আরএমজি–বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, মালিকেরা ১৯ জুলাইয়ের মধ্যে অবশ্যই শ্রমিকদের বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধ করবেন। তার এ কথার পর সভায় উপস্থিত মালিক প্রতিনিধিরা ১৯ জুলাইয়ের মধ্যে প্রায় শতভাগ কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দেন।

    প্রতিমন্ত্রী বলেন, ঈদের সরকারি ছুটি তিন দিন। তবে ছুটি যে কয়দিনই নেন, অবশ্যই কর্মস্থলে থাকতে হবে। এক্ষেত্রে সরকারি ছুটির সঙ্গে কারো বদলি ছুটি পাওনা থাকলে সেটি আলোচনার ভিত্তিতে সমন্বয় করতে হবে।

    ফ্রন্ট লাইনার হওয়ায় অগ্রাধিকারভিত্তিতে ৩৫ বছরের কম বয়সী শ্রমিকদের করোনারোধী টিকা দেয়ার পরিকল্পনার কথা জানালেন শ্রম প্রতিমন্ত্রী। তিনি বলেন, গণটিকার আওতায় এরই মধ্যে ৩৫ বছর বা তদুর্ধ্ব বয়সের শ্রমিকদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে শ্রম মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

    সকলকে সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ