ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরিশালে ৭ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা 

    বরিশালে ৭ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৪ জুলাই) সকাল এবং বিকেলে দুই দফায় নগরীর বেশ কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। পৃথক অভিযানে ৭ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।


    সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত বরিশাল নগরীর রুপাতলী, সাগরদি বাজার এবং বান্দ রোড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা বাবদ তাৎক্ষণিক তা আদায় করা হয়। 


    অপরদিকে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ, চৌমাথা, বটতলা এবং বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন। এসময় ২ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন তিনি।


    পৃথক দুই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বিজিবি এবং বিএমপির সদস্যরা। এছাড়া রোভার স্কাউটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ