ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • টিকা নেয়ার ১৪ দিন পর ঝালকাঠিতে করোনায় স্কুলশিক্ষকের মৃত্যু

    টিকা নেয়ার ১৪ দিন পর ঝালকাঠিতে করোনায় স্কুলশিক্ষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ঝালকাঠির কাঠালিয়ায় তম্ময় বেপারী (৩৫) নামে এক স্কুলশিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি গত ২০ মার্চ করোনার টিকা নিয়েছিলেন। শনিবার বেলা ১১টার দিকে বরিশাল মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  


    জ্বর-সর্দি ও ডায়রিয়ায় আক্রান্ত হলে তিনি ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন এবং ৩১মার্চ করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ আসে।
    তম্ময় বেপারী উপজেলার নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং চেঁটরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলিপ বেপারীর ছেলে।

    নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র তালুকদার শিক্ষক তম্ময় বেপারী করোনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২০ মার্চ বিদ্যালয়ের পাশে মিরুখালী ক্লিনিক থেকে তিনি করোনার টিকা নেন।

    পরের দিন ২১ মার্চ জ্বর হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা নেন এবং ৩১ মার্চ টেষ্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ