ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • করোনায় ক্ষতিগ্রস্ত সংবাদকর্মীদের পাশে মানবিক ডিসি জসীম উদ্দীন হায়দার

    করোনায় ক্ষতিগ্রস্ত সংবাদকর্মীদের পাশে মানবিক ডিসি জসীম উদ্দীন হায়দার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশ যখন করোনায় বিপর্যস্ত, কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঠিক তখনই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মানবিক ডিসি জসীম উদ্দীন হায়দার। যিনি বরিশালে আসার মুহূর্ত থেকেই মিডিয়া বান্ধব ব্যক্তি হিসেবে সর্বস্তরের সাংবাদিকদের সাথে অচিরেই মিশে গেছেন। খোঁজখবর নিচ্ছেন সর্বদা। দিয়েছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে থেকে দেয়া শুভেচ্ছা উপহার সামগ্রী সহ বিভিন্ন আর্থিক সহায়তা। 

    শুধু তাই নয়, কাজ করে যাচ্ছেন বরিশালে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জন্য। এই সংকট কালীন সময়ে সর্বস্তরের অসহায় মানুষের সামনে আশার প্রদীপ হয়ে এসেছেন এই জেলা প্রশাসক। এদিকে লকডাউনে ক্ষতিগ্রস্ত সংবাদকর্মীদের বেশ কয়েক দফায় সহায়তা দিয়ে রয়েছেন তাদের পাশে। পাশাপাশি যারা এই সুবিধার আওতায় ছিলেন না তাদের সহায়তার কথা চিন্তা করে রেখেছেন ৩৩৩ কল করে সহায়তা পাওয়ার ব্যবস্থাও। 

    বরিশালের বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বরিশালকে ইকোনমিক জোন হিসাবে গড়ে তোলার কাজ করেছেন তিনি। এ ছাড়াও তিনি বরিশালের উন্নয়নে বিভিন্নমুখী কাজের কথা ভাবছেন বলে জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ