ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নগরীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

    নগরীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

    থানা সূত্রে জানা যায়, শুক্রবার বরিশাল নগরীর রুইয়ার পোল এলাকায় চেকপোস্ট বসায় বিএমপির এয়ারপোর্ট থানার একটি দল। বেলা ৩টার দিকে চেকপোস্টে তল্লাশিকালে দুইজনকে ২৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে তারা। 

    আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার উলাশি এলাকার মাহাতাব উদ্দিনের স্ত্রী আমিনা খাতুন (৪০) ও কাউনিয়া মতাসার এলাকার আনিস বেপারির ছেলে সজল বেপারি (২৪)।  

    অভিযানে অংশ নেন এয়ারপোর্ট থানার এস আই সাইদুল হক সর্দার, এএসআই আউয়াল, এএসআই জব্বার, এএসআই রায়হানুর রহমানসহ ৮/১০ জনের একটি দল।        

    এবিষয়ে এস আই সাইদুল বলেন, মতাসার সজল বেপারি দীর্ঘদিন যাবত বরিশালে ফেন্সিডিলের ব্যবসা করে আসছেন। এর আগেও তিনি একাধিকবার আটক হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন এস আই সাইদুল হক সর্দার।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ