ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ডাকাত দলের কবলে ববি শিক্ষার্থী, মুঠোফোন ও টাকা ছিনতাই

    ডাকাত দলের কবলে ববি শিক্ষার্থী, মুঠোফোন ও টাকা ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল থেকে নিজ বাড়িতে ফেরার পথে পদ্মা নদীতে ডাকাত দলের কবলে পড়েন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ সেশনের এক শিক্ষার্থী। মো: আল-আমিন নামের ঐ শিক্ষার্থী রাতে বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।

    ঘটনাসূত্রে জানা যায়, আজ রোববার (১৮ জুলাই) দুপুরে বরিশাল থেকে শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বুড়োকাঠির উদ্দেশে রওনা হন ওই শিক্ষার্থী। এসময় নুরিয়া উপজেলার সুরেশ্বর বাজার থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে বুড়োকাঠির উদ্দেশে ট্রলারে ওঠেন।

    ট্রলারযোগে পদ্মা নদী পাড় হবার সময় বিকাল ৪ টার দিকে ১৫-২০ সদস্যের একদল সশস্ত্র ডাকাত স্পিডবোটে এসে তাদের গতিরোধ করে। এসময় ডাকাত দলের সদস্যরা বন্দুক ও ধারালো অস্ত্রের মুখে অন্যান্য যাত্রীদের সঙ্গে সঙ্গে আল – আমিনের কাছে থাকা মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

    এ ব্যাপারে ঐ শিক্ষার্থী বলেন, ডাকাতের কবলে পরে আমি মোবাইল ফোন ও টিউশনি করে জমানো ১৭ হাজার টাকা হারিয়েছি। আমার সঙ্গে থাকা অন্য যাত্রীদের কাছ থেকেও সবকিছু ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। তারা চলে যাবার কিছুক্ষণ পরে নৌ – পুলিশের একটি টহল টিম সেখানে উপস্থিত হয়। তাদেরকে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে।

    অন্যদিকে এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি যেমন অনাকাঙ্ক্ষিত তেমনি দুঃখজনক। ঐ শিক্ষার্থীকে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছি। জিডির কপি পেলে আমাদের শিক্ষার্থীকে যেন সকল ধরনের আইনি সহযোগিতা করা হয় সে ব্যাপারে পুলিশকে অবহিত করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ