ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরিশালে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১১

    বরিশালে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মৃত্যুবরণ করেছেন। ‍এর মধ্যে পটুয়াখালীতে ২ জন, ভোলায় ১ জন, পিরোজপুরে ১ ‍এবং বরগুনার ২ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে ‍করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯৩ জনে। 

    অপরদিকে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬১১ জন। নতুন শনাক্তদের নিয়ে বিভাগে ‍এখন পর্যন্ত ২৭ হাজার ৩৮৯ জন করোনায় আক্রান্ত হলেন। 

    পাশাপাশি নতুন করে সুস্থ হয়েছেন ১৯৫ জন। ‍এনিয়ে বিভাগে ১৭ হাজার ২৮৯ জন ব্যক্তি করোনা থেকে সুস্থতা লাভ করেছেন। 

    আজ মঙ্গলবার (২০ জুলাই) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৬৩ জন, সুস্থ ৩০, পটুয়াখালীতে শনাক্ত ৬৩, সু্স্থ ১৬ জন, ভোলায় নতুন শনাক্ত ৬৪, সুস্থতার সংখ্যা ১৮। 

    অপরদিকে পিরোজপুরে নতুন শনাক্ত হয়েছেন ৬৩ জন। বিপরীতে ৭৯ জন সুস্থতা লাভ করেছেন। ‍এছাড়া বরগুনা ‍এবং 
    ঝালকাঠি ‍এ‍ই দুই জেলাতেই ৭৯ জনের দেহে করোনা ভাইরাসের ‍উপস্থিতি পাওয়া গেছে। ‍

    এর মধ্যে ঝালকাঠিতে ৫২ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করলেও বরগুনায় নতুন করে কোন রোগীর সুস্থতা লাভের তথ্য পাওয়া যায়নি।  

    প্রসঙ্গত, বিভাগে শনাক্ত ও মৃত্যুর হারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা। 
    এরপরেই অবস্থান পিরোজপুরের। তালিকার সবার নীচে রয়েছে বরগুনা জেলা।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ