ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গৌরনদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

    গৌরনদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাটাজোর ইউনিয়নের বাইচখোলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

    নিহতরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখোলা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম (২৪) ও মো. হোসাইন (২৫)। সম্পর্কে তারা দুজন আপন খালাতো ভাই।

    তথ্য নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুব জানান, ‘কামরুল ও হোসাইন ঢাকায় চাকরি করেন। তারা পরিবারের সাথে ঈদ উদযাপনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

    পথিমধ্যে সকাল ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাইচখোলা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    সার্জেন্ট মাহবুব বলেন, খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ