ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় মাইক্রোবাস পুকুরে পড়ে দুই যুবকের মৃত্যু

    কলাপাড়ায় মাইক্রোবাস পুকুরে পড়ে দুই যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী- কলাপাড়া মহাসড়কে চলন্ত মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে মোঃ ইমরানুল কবির ইনু (২২) ও ড্রাইভার মাহাবুব (৩০) ‍এর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ইনুর মা রাশিদা বেগম(৪৫) । বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের শরীফবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ইমরানুল কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের রেজাউল করিমের ছেলে। মাহাবুব মহিপুর থানার সদর মহিপুর  ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে। 

    স্থানীয় সূত্রে জানা যায়, বেলা তিনটার দিকে ড্রাইভার  মাহাবুব যাত্রী নিয়ে কলাপাড়া থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে শরীফ বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। এসময় গাড়ীর অন্য যাত্রী রাশিদা  সাঁতরে তীরে উঠতে পারলেও চালক মাহাবুব ও যাত্রী ইমরানুলের মৃত্যু হয়। শুক্রবার ময়নাতদন্ত শেষে  তাদের কলাপাড়ায় নিজ নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে।
    পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শদ সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ