ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইসরায়েলের বিপক্ষে খেলতে রাজি না হওয়ায় নিষিদ্ধ আলজেরিয়ান খেলোয়াড়

    ইসরায়েলের বিপক্ষে খেলতে রাজি না হওয়ায় নিষিদ্ধ আলজেরিয়ান খেলোয়াড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের অ্যাথলেটের বিপক্ষে খেলতে রাজি না হওয়ায় আলজেরিয়ান জুডোকা ফেথি নুরিন ও তার কোচ আমার বেনিখলেফকে দেশে ফেরত পাঠিয়েছে অলিম্পিক কমিটি। কেবল তাই নয়, তাদেরকে নিষিদ্ধও করা হয়েছে।

    আন্তর্জাতিক জুডো ফেডারেশন (আইজেএফ) জানিয়েছে, নুরিন এবং বেনিখলেফকে তারা সাময়িকভাবে বরখাস্ত করেছে। এর পরপরই আলজেরিয়ান অলিম্পিক কমিটি তাদের অ্যাক্রিডিটেশন প্রত্যাহার করে এবং জানায়, শীঘ্রই তাদেরকে দেশের ফ্লাইট ধরিয়ে দেয়া হবে।

    আইজেএফ বলছে, নুরিনের পদক্ষেপ আন্তর্জাতিক জুড়ো ফেডারেশনের নিয়ম বহির্ভূত।

    এক বিবৃতিতে তারা বলছে, আইজেএফের একটি অসাম্প্রদায়িক নীতিমালা আছে। পারস্পরিক সংহতিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। জুডোতে এমন একটি খেলা যেখানে অন্যের প্রতি শ্রদ্ধা, বন্ধুত্বপূর্ণ আচরনকে ভিত্তি হিসেবে ধরা হয়। আমরা কোন ধরণের বৈষম্য সহ্য করবো না।


    ৭৩ কেজি ওজন শ্রেণীতে সুদানের মোহামেদ আবদালরসুলের মুখোমুখি হওয়ার কথা নুরিনের। সে ম্যাচে জিততে ২য় রাউন্ডে তার প্রতিপক্ষ হওয়ার কথা ইসরায়েলি অ্যাথলেট তোহার বুটবুলের।

    তবে আলজেরিয়ান একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে নুরিন জানান, ফিলিস্তিনের প্রতি তার সমর্থনের কারণে ইসরায়েলের একজন অ্যাথলেটের বিপক্ষে খেলা তার জন্য অসম্ভব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ