ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অলিম্পিকের প্রথম বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার নারীদের

    অলিম্পিকের প্রথম বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার নারীদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি টোকিও অলিম্পিক প্রথম বিশ্বরেকর্ডের দেখা পেল। অস্ট্রেলিয়ার নারী সাঁতারু দল নিজেদের আধিপত্য ধরে রেখেছেই স্বর্ণপদক তো জিতেছেই, ভেঙে দিয়েছে বিশ্বরেকর্ডও। ৪X১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে রেকর্ডটি গড়েছে দেশটি।

    রোববার সকালে টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত এই ইভেন্ট শেষ করতে অস্ট্রেলিয়ার চার সাঁতারু কেইট ক্যাম্পবেল, এমা ম্যাককিওন, মেগ হ্যারিস ও ব্রন্টি ক্যাম্পবেল সময় নিয়েছেন মোটে ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ড। তাতেই ভাঙা হয়ে যায় তাদের নিজেদের গড়া আগের বিশ্বরেকর্ডটি। 

    এর আগের রেকর্ডটি ছিল ৩ মিনিট ৩০.০৫ সেকেন্ডের। ইভেন্টে রৌপ্য পদকটি পেয়েছে কানাডা। আর ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র।


    লন্ডন ও রিও অলিম্পিকসে স্বর্ণ জেতা অস্ট্রেলিয়া দলের সাঁতারু কেইট ক্যাম্পবেল বিশ্বরেকর্ডের পর বলছিলেন, ‘অনেক সাধনার পর মিলেছে এই সাফল্য। বছরের পর বছর আমাদের পরিশ্রম করতে হয়েছে। একে অপরকে সমর্থন করতে হয়েছে আমাদের। প্রতিবছর আমরা অন্তত এক সপ্তাহের জন্য হলেও একসঙ্গে হয়ে অনুশীলন করেছি। কোভিডের সময়ও চলেছে অনুশীলন।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ