ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ব্রাজিল-আইভরিকোস্ট ম্যাচ ড্র

    ব্রাজিল-আইভরিকোস্ট ম্যাচ ড্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    টোকিও অলিম্পিকের ফুটবলে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে হোঁচট খেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘ডি’-তে আইভরকোস্টের সঙ্গে গোল শূন্য ড্র’তে শেষ হয়েছে ম্যাচ।

    গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জার্মানিকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। রিচার্লিসন হ্যাটট্রিক করেছিলেন জার্মানদের বিপক্ষে। আজ গোলের দেখাই পাননি তিনি। গোল করতে ব্যর্থ হয়েছেন দলের বাকি ফরোয়ার্ডরাও।

    বলতে গেলে তেমন জোরালো সুযোগই তৈরি করতে পারেনি ব্রাজিল। শেষ মুহূর্তে আইভরিকোষ্ট গোলের দারুণ সুযোগ পেলেও অফ-সাইডের বাঁশি হতাশ করে।

    শেষ পর্যন্ত গোল শূন্য ড্র মেনে নিতে হয়েছে দুই দলকে। এই ম্যাচ ড্র হলেও দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুটি স্থান ব্রাজিল ও আইভরি কোস্টের দখলে রয়েছে।

    ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে শুরুর ১৩ মিনিটেই। ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার ডগলাস লুইজ মাঠ ছাড়েন সরাসরি লাল কার্ড দেখে। গোল না করতে পারলেও দু'দল লাল কার্ডের ক্ষেত্রে সমতায় থাকে। ৭৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আইভরি কোস্টের এবু কোয়াসি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ