ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • পাথরঘাটায় সেনাসদস্যের ঘর ভাংচুর:বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    পাথরঘাটায় সেনাসদস্যের ঘর ভাংচুর:বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেনাসদস্যের ঘর ভাংচুরের অভিযোগে এক বিএনপি নেতা ও তার ছেলের বিরুদ্ধে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুলাই)  বেলা ১১ টায় বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে এ  সংবাদ সম্মেলনের আয়োজন করে নূরুল ইসলাম। 

    লিখিত সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম খান বলেন, পাথরঘাটার বাদুরতলা বাজারে আমার ছেলে সেনা সদস্য দুলাল খানের নামে ১ দশমিক ১৭ শতাংশ কবলা জমি রয়েছে। ওই জমিতে দুলাল খান দীর্ঘদিন আগে একটি দোকান ঘর তুলে রেখেছেন কিন্তু হঠাৎ করে গত ১৭ জুলাই সকাল ১০টার দিকে প্রতিপক্ষ পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাথরঘাটা উপজেলা বিএনপি'র সভাপতি এম মতিউর রহমান মোল্লার নেতৃত্বে তার ছেলে সুমন মোল্লা ও ভাইয়ের ছেলে অলি মোল্লাসহ ১০ থেকে ১২ জনে ওই ঘর ভাংচুর করে জমি দখল করে। 

    এ ঘটনায় তাদের বিরুদ্ধে গত ১৯ জুলাই পাথরঘাটা থানায় মামলা দায়ের করা হলে ২৫ জুলাই রবিবার বিকেল ৫ টার দিকে বাদুরতলা বাজারে  সুমন মোল্লাসহ তার সঙ্গে থাকা লোকজন আমাকে খুন-জখমের  হুমকি দেয়। অভিযোগ প্রসঙ্গে  সুমন মোল্লা বলেন, তাদের জমির সামনে আমাদের জমি রয়েছে। ওই জমিতে প্রতিপক্ষরা ঘর তোলায় আমরা ঘর সড়িয়ে দিয়েছি। তবে ওই প্রতিপক্ষদের কোন হুমকি-ধামকির ঘটনা ঘটেনি। 

    এ ব্যাপার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ঘর ভাংচুরের ঘটনায় নূরুল ইসলাম খান বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামি গ্রেফতারে অভিযান চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন ও শামিম খান প্রমুখ । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ